Monday, 22 November 2010

পুলিশের গু খেয়ে তিন কাক নিহত

Monday, November 22, 2010


দৈনিক হায় হায় বরাতের আমিনবাজার প্রতিনিধি পাইন্যা সেলিম জানান, ভোররাত ৪.৪৫ টায় বিশেষ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকষ টিম, আমিনবাজার এলাকায় এক নির্জন বট গাছে কাকফাদারদের গোপন বৈঠক চলাকালীন আচমকা তাদের আস্তানা ঘেড়াও করে ফেলেন~

কাকসর্দার রা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাঙ্গপাঙ্গ সহ পুলিশ সদস্যদের লক্ষ করে উপর্যুপরি মিছাইল হামলা শুরু করে দেয়~ চৌকষ পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা আক্রমন শুরু করে~ গভীর রাতে আধঘন্টা ধরে কাক-পুলিশ চলমান যুদ্ধে এলাকায় হাস্যকর কৌতুহলের সৃস্টি হয়~ ঘটনা জানতে কৌতুহলি জনতা গভীর রাতেই ভীর জমায়~পরে পরিবেশ ঠান্ডা হলে তিনটি কাককে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়~
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম ভুড়ীমল হক আমাদের প্রতিনিধিকে পুলিশের গু খেয়ে তিন কাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিন কাক সর্দারের মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে এলাকাবাসীকে ব্যাপক উল্লাস করতে দেখা গেছে। ইতোমধ্যে নিহত তিন কাকের বিরুদ্ধে নিকটস্থ থানায় :-
কারো মাথায়, কারো ঘাড়ে
কারো গায়ে কারো পায়ে হাগু করার, এমনকি প্রেমিক জুটিও তাদের ২৫০ আউন্সের রোমান্টিক মুডটা নস্ট করার দায়ে সহস্রাধিক অভিযোগ দায়ের করেছে~
ধারনা করা হচ্ছিল কাকসর্দাররা সারাদেশে বর্তমান ভি.ভি.আইপি সংসদ সদস্যদের টার্গেটেড মিছাইল ছুড়ে সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা সৃস্টির উদ্যেশ্যে এক ভয়ানক গোপন বৈঠকে মিলিত হয়েছিল~
অচিরেই এদের বিরুদ্ধে আমাদের গর্বিত পুলিশ বাহিনী চিরুনী/সাড়াশী অভিযানে নামবে বলে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী বাহারী সুন্দরী~ এ সংবাদের দৃস্টি আকর্ষন করা হলে ফাইন মন্ত্রী ভীমরুল আসলাম জানিয়েছেন এদের সংগে কথিত যুদ্ধাপরাধীদের থুক্ক মানবতাবিরুধী অপশক্তির কোন যোগসাজস আছে কিনা প্রয়োজনে তাও খতিয়ে দেখা হবে~
সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত অজ্ঞাতনামা কয়েকহাজার কাকের নামে যত্রতত্র হাগু করে ঢাকা শহর অপরিচ্ছন্ন করার দুরভিসন্ধির অভিযোগ এনে রাস্ট্রদ্রোহ মামলা করার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ।

দুঃখিত:- ছামু ব্লগে একটু আগে প্রকাশিত "পুলিশের গু খেয়ে তিন কাক নিহত" শিরোনামের পাছায় ভূল ছিল~
বিঃদ্রঃ- উদ্যেশ্য প্রণোদিতভাবে খেউ রিপুর্টারের চিরিয়াচ সংবাদ শিরোনামের উপব্যাক্ষা করিলে জরিমানা আদায়ে বাধ্য করা হইবেক~

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুলিশ, কাক, ক্রসফায়ার ;

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

 

© 2013 Zakaria Mohammad | Certified Digital Marketer in Bangladesh. All rights resevered. Designed by Templateism

Back To Top