Friday, 3 December 2010

এই যে ভাই, শুনুন, শত ব্যাস্ততার মাঝেও একটু সময় হবেকি? হতদরিদ্র এই মানুষগুলোর পাশে আমরা শীতের জামা-কাপড় নিয়ে দাড়াতে চাই~

Friday, December 03, 2010


এই যে ভাই, শুনুন, বাস্তব জীবনের মত ব্লগেও কি আপনারা কাদাছোড়াছুড়ি আর ক্যাচাল নিয়েই ব্যাস্ত থাকবেন? শত ব্যাস্ততার মাঝেও একটু সময় হবেকি? হতদরিদ্র এই মানুষগুলোর পাশে আমরা শীতের জামা-কাপড় নিয়ে দাড়াতে চাই~

প্রকৃতির অমোঘ নিয়মেই প্রতিবছরের মত ঋতুর পালাবদলে এবারও এসে কড়া নাড়ছে শীতের প্রকোপ~কোন কোন বছর প্রকৃতির পালাবদলে এ ঋতুর খেয়ালী / বৈরী আচরণ দারিদ্রের সংগে নিত্য সংগ্রামরত হাজারো মানুষের (বিশেষত অসহায় নারী, শিশু, বৃদ্ধের) অসহায়ত্বকে আরও প্রকট আরও দুর্বিষহ করে তোলে নিঃসন্দেহে~

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শৈত্যের হিমেল হাওয়া ও তীব্র লু-প্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত উত্তরাঞ্চলেই এর বিরূপ প্রভাব সবচেয়ে বেশী লক্ষ করা যায়~ দুর্বিষহ করে তোলে দুঃখপীড়িত হতদরিদ্র অভাবী এই মানুষগুলোর জীবন~

দিনআনতে পানতা ফুরায় যে মানুষগুলোর জীবনে নিত্যদিন দুবেলা খাবার জুটানোই কস্টসাধ্য সেখানে শীতের এই নতুন দাওয়াই গরীব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষগুলোর জীবনে 'ফিটেস্ট ফর দি সারভাইবাল' থিওরিতে চরমভাবেই উপহাস করে যায় অহরহ~ ব্লগার ভাইবোনদের অনেকেরই হয়ত বিশ্বাস করতেও অনেকটা কস্ট হতে পারে 'শীতের রাতে এমনও কিছু মানুষ আছে, যাদের শীতনিবারনেরমত একটাও শীতবস্ত্র নেই' একটা লুঙ্গি/ জীর্ন শীর্ন পুরান কাপড়ে বাচ্চা-কাচ্চাসহ মা থরথরে কেপে কেপে রাতের প্রহর কাটায়'

গৌড়চন্দ্রিকা, ধর্মকথা, মানবতার দাওয়াই নয়~ ভার্চুয়াল্লি সামহোয়্যারের আমরা সকল ব্লগারই উত্তরাঞ্চলের অসহায় মানুষগুলোর চামড়া ভেদ করা শীতের তীব্রতার অসহায়ত্ব কমবেশী অনুভব করি~ ধর্ম-বর্ন, দল-মত, আস্তিক-নাস্তিক/ বিশ্বাস, গ্রুপিং নির্বিশেষে ব্যাস্তজীবনের কর্মচঞ্চলতার ফাকে অসহায় মানুষগুলোর জন্য সীমিত সাধ্যে কিছু করার দায়বদ্ধতা উপলব্ধি করি~

জেনেই হৌক আর না জেনেই হৌক, প্রতিনিয়ত দল আর মতের গোড়া আকড়ে ধরে আমরা (সাধারন জনগন) পারস্পরিক অবিশ্বাসের বীজ বুনা আর পরিচর্যায় মেতে থাকছি অবিরত~ সেখানে আমরা চাই সকল মত সকল বিভেদের উদ্র্ধে উঠে মানসিক পরিচ্ছন্যতায় ঐক্যের টানে মানুষের কস্টে হৃদয়ের অনুভবে একদল উদ্যমী তরুন তরুনী, দুঃখপীড়িত অভাবী এইসব শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলের সার্বিক সাহায্য ও সহানুভূতির সম্মিলিত অংশগ্রহনে কমপক্ষে ২০০শতাধিক পরিবারের পাশে দাড়াতে~

সর্বাপেক্ষা অধিক বন্ধুজনের সার্বিক অংশগ্রহণে, পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ানোর এই মানবিক আয়োজনে আমরা পাশে চাই আপনাকে/ আপনার রেফারেন্সে আপনার আপনজন, বন্ধু্বান্ধব সকলের আন্তরিক অংশগ্রহন~

ঋতুবৈচিত্রের অমোঘ নিয়তি এই শীতের দুর্বোঘ মোকাবিলায় সরকারি বা বেসরকারিভাবে বিভিন্ন এনজিও সেচ্ছাসেবী সংগঠন প্রতিবছরের তুলনায় এবারও নিঃসন্দেহে কার্যকর উদ্যোগ নিবে~ তাতে কোন সন্দেহ নেই~
কিন্তু দুর্বোধ্য বাস্তবতা হল শীত যখন এদের ঘরে এসে হানা দিয়ে রীতিমত পর্যৃদস্ত করে ফেলে তখন আমাদের মিডিয়া, এনজিওস, রাজনৈতিক ব্যাক্তিবর্গসদের দিলে কিছু একটা করার প্রয়াস জাগে~

আমরা চাই এই ব্লগেরই বন্ধুদের নিয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতপুর্বক শীতের শুরুতেই (সম্ভাব্য ২৫ ডিসেম্বর ২০১০) শীতবস্ত্রবিতরন কার্যক্রম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ... কেবলমাত্র শতভাগ স্বচ্ছতার মাধ্যমে সিলেক্টেড দুই শতাধিক পরিবারের... পাশে দাড়াতে ~

সফলভাবে এই কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনার অংশ হিসেবে :-
আমরা ঢাকায় এবং ঢাকার বাইরে দেশের প্রতিটা জেলায়, দেশ ও বৈদেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি, ব্যবসায়ী নির্বিশেষে সকল ব্লগার, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এ শীতের মৌসুমে শীতার্ত, গরিব, অসহায়, দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী নতুন বা পুরাতন কিছু শীতবস্ত্র/অর্থ দিয়ে অকাতরে সাহায্য করুন

*আপনি নিজে স্বেচ্ছাশ্রমে যোগ দিন,
*অর্থ / বস্ত্র সংগ্রহ ও সহযোগিতায় নিজে অংশগ্রহন করুন,
*নিজ পরিবার, বন্ধুসজন পরিচিতজন অন্যকেও উত্সাহিত করুন
আপনার একটু সময় ও শ্রম অনেক শীতার্ত মানুষকে শীতের অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা পেতে সহায়ক হতে পারে~

সরাসরি অর্থ পাঠানোর জন্য
সঞ্চয়ি হিসাব নং ১৫৫৪৯
ইসলামী ব্যাংক, মৌচাক শাখা~

যে কোন ধরনের ( বস্ত্র / অর্থ পাঠাতে ) যোগাযোগের জন্য :-
১. জিয়াউদ্দিন সাইমুম
মোবা:নং ০১৭১----------কারওয়ান বাজার~
২. টিপু ভাই:
মোবা: নং ০১৭১---------- খিলগাও
৩. ময়নামতি ভাই:
মোবা: নং ০১৭১---------- নোয়াখালি
৪. দাইফ মো: সম্রাট:
মোবা: নং ০১৭১---------- গোলশান
৫.ত্রাতুল:
মোবা: নং ০১৭১---------- পুরান ঢাকা
৬. রিমঝিম বর্ষা:
মোবা: নং ০১৭১---------- মিরপুর
৭. শূন্য উপত্যকা:
মোবা: নং ০১৭১---------- বি বাড়িয়া
৭. পাহাড়ের কান্না:
মোবা: নং ০১৭১---------- যাত্রাবাড়ী

প্রতিদিন নিয়মিত দুইবার আপডেট জানানো আর সার্বিক স্বচ্ছতায় টোটাল কার্যক্রমের শ্বেতপত্র প্রকাশ করার দায়বদ্ধতা রাখি~

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

2 comments:

  1. আমি শুনলাম ভাই, চালিয়ে যান। ফল পাবেন

    ReplyDelete
  2. মানুষের জন্য মানুষের ভালবাসায় বাধিত হতে এই তো মনুষত্বের জয়~

    ReplyDelete

 

© 2013 Zakaria Mohammad | Certified Digital Marketer in Bangladesh. All rights resevered. Designed by Templateism

Back To Top