Thursday, 13 January 2011

প্রিয় সামহোয়ার কর্তৃপক্ষকে উদ্যেশ্য করে মনের গভীরে লুকিয়ে থাকা কিছু না বলা কথা,

Thursday, January 13, 2011

প্রিয় সামহোয়ার কর্তৃপক্ষ,
ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুবাদে সেই প্রথম দিক থেকেই সামহোয়ার সম্পর্কে জানার সুযোগ পেয়েছি সত্যি কিন্তু অনিচ্ছা, সংকোচ, আর কর্মব্যস্ততার ঘাড়ে দোষ চাপিয়ে ব্লগিং করবনা করবনা করেও শেষ পর্যন্ত গতবছর থেকে ব্লগিং শুরু করেছি আপনাদের এখানে,

কোনধরনের ক্যাচাল, গালাগালি, অরুচিকর প্রতিহিংসাপরায়ন কটুক্তিতে মনের অন্তস্থল থেকে ঘৃণা /অপারগতা বশত মাল্টিনিকের হিপুক্রেসিতে না গিয়ে একমাত্র 'হুপফুলফরইভার' নিকেই ব্লগিং করে যাচ্ছি আজ প্রায় বছর কাছাকাছি সময় ধরে~ অবুঝ শিশুর মত করে হলেও এর নারীনক্ষত্র পলিটিকক্স, গ্রুপিং, ভার্চুয়াল ক্যাডারবাজি কিছুটা বুঝতে শিখেছি~ শিখে যাচ্ছি নিত্যদিন~ আজকের এই দিনে মনের ভিতরে লুকিয়ে রাখা কিছু একান্ত আপন কথা শেয়ার না করেই পারছিনা~

মাত্র ৫/৬ বছরের একটা শিশু (সামু) হাটিহাটি পা পা করে আজ দেশ বিদেশে বাংলা ভাষাভাষি নেট ইউজকারী সকল ইউজারদের দুঃখ কস্ট হাসি কান্না, স্মৃতি রোমন্থন, গল্প, কবিতা, তথ্য শেয়ার, সর্বোপরি মনের কথা অকপটে শেয়ার করার এক মিলনমেলায় পরিনত হয়ে বিশাল একটা বটবৃক্ষে পরিনত হয়েছে ঠিকই, নির্ভাবনার আসনে রাজাসিন নেই এক মুহুর্তও~

কখনও বাদল আবার কখনো উন্মাতাল ভার্চুয়াল ঝরতুফানে অনেক গুপ্তঘাতকেদের ষড়যন্ত্র রোশানলের শিকার হয়েছে হচ্ছে হবেও হয়তবা এমনি করে~

কাজের ব্যাস্ততায় সামু ব্লগের মডারেশনের দুর্বলদিক আর সুশীল নিকধারী একাধিক মাল্টিনিকের অধিকারী গালিবাজ, অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় পারঙ্গম গ্যাং গং দের বাড়াবাড়িরকমের ভার্চুয়াল মাস্তানী সম্পর্কে মনের অনেক না বলা কথা গুলো গুছিয়ে বিস্তারিত বলতে পারছিনা বলে আন্তরিকভাবেই দুঃখিত~

প্রিয় জানা আপু ও মডারেশন পেনেল~ আপনি আপনারা খুব ভাল করেই জানেন যে ভদ্র পরিবার থেকে বেড়ে উঠা যে কোন ব্লগারের পক্ষেই কিছু নিম্নরুচির নিম্নসারীর ব্লগারদের জঘন্য আচরন, হুমকি ধমকি, নোংরাভাষার গালাগালি মেনে নেয়াটা সত্যিই কতটা কস্টকর~

মানসিক স্টামিনা সবার সমান থাকে না~ আপনারা হয়তবা আলেক্সা রেংকিং, অধিকসংখ্যক হিট. আর ব্যাবসায়ীক সাফল্য ব্যার্থতার দিক চিন্তা করে এই সব গালিবাজ ক্যাচালিস্ট বিকৃতরুচির ব্লগারদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যাবস্থা নিতে অনেক হিমসিম খাবেন~

যথাসময়ে সততা আর সাহসী পদক্ষেপ নিতে পারাও কিন্তু অনেক বড় যোগ্যতা~ আপনারা সামুকে কি শুধুমাত্র কিছু অরুচিশীল গালিবাজ ভার্চুয়াল সন্ত্রাসীর ইচ্ছা-অনিচ্ছার কাছে ব্যাবহৃত হতে দেবেন? না দলমত ধর্ম বর্ন নির্বিশেষে সকল পরিশীলিত মতের নতুন পুরাতন সুস্থ মানসিকতার ব্লগারদের জন্য বাংলাব্লগের পথিকৃত হিসেবে বাংলায় ব্লগিংয়ের অভয়ারন্য হিসেবে সামু তার শ্রেষ্ঠত্ব ধরে রাখুক এটাও ভেবে দেখবেন তা সময়ই বলে দেবে~ সামু তার শ্রেষ্ঠত্ব :ধরে রাখুক এটাই শুধু প্রত্যাশা~

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

 

© 2013 Zakaria Mohammad | Certified Digital Marketer in Bangladesh. All rights resevered. Designed by Templateism

Back To Top